প্রিন্ট এর তারিখঃ Apr 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2026 ইং
লোহাগাড়া উপজেলায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম: হাম রুবেলা টিকায় ভয় পাওয়ার কোন কারণ নেই। একমাত্র প্রতিরোধমূলক বিষয় হলো টিকা দেওয়া। বাংলাদেশ সরকার সকল শিশুদের রক্ষা করার জন্য,হাম রুবেলা টিকা প্রদানের উদ্যোগ নিয়েছেন।
সারাদেশে ২০এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ শুরু করা হয়েছে। চট্টগ্রামের লোহাগাড়ায় ৯ইউনিয়নে ৪৪হাজার শিশু পাচ্ছে হাম-রুবেলা টিকা।
স্বাস্থ্য,বিভাগ সুত্রে জানা গেছে, লোহাগাড়ায় ৪৪হাজার শিশুকে দেওয়া হবে হাম- রুবেলা টিকা। টানা ৬দিন প্রথমে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী মাদ্রাসা ও কিল্ডার গার্ডেনে শিশুদের কে এক ডোজ এমআর টিকা প্রদান করা হচ্ছে। ৬মাস থেকে,৫বছর বয়সের শিশুদের কে এ টিকা প্রদান করা হয়। লোহাগাড়ার ৯ইউনিয়নে মোট ওয়ার্ড সংখ্যা ২৭টি। টিকাদান কেন্দ্রের সংখ্যা শিক্ষা প্রতিষ্ঠান ২৮৪টি, অস্থায়ী টিকাদান কেন্দ্র ২১৬টি ও স্থায়ী কেন্দ্র একটি সহ মোট ৫০১টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। ২০এপ্রিল (রোববার) সকালে উপজেলা সদরে নজুমুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন,করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এবং লোহাগাড়ার ভারপ্রাপ্ত ইউএনও মং এছেন।
স্বাস্থ্য সহকারি আবদুল মোমেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল জলিল, উপজেলা শিক্ষা অফিসার কাজি মোহাম্মদ ইবনে মাসুদ, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাবেরা বেগম।
টিকাকেন্দ্রে শিশুদের কে টিকা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনলোজিস্ট (ইপিআই) আখতারুজ্জামান চৌধুরী রবি, সহকারি স্বাস্থ্য পরিদর্শক দিপালী প্রভা দেবী, স্বাস্থ্য সহকারি রোখসানা আকতার,জাহানারা বেগম। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য,কমপ্লেক্সের এসএম সালাহ উদ্দিন অনিক, স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সহ অনেকেই উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন,২০দিনের এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী লোহাগাড়ার ৪৪হাজার ৪৫জন শিশুকে এক ডোজ করে এমআর (হাম-রুবেলা) টিকা প্রদান করা হবে। প্রথম ধাপে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম প্রদান করা হচ্ছে। হাম রুবেলা টিকায় ভয় পাওয়ার কোন কারণ নেই। একমাত্র প্রতিরোধমূলক বিষয় হলো টিকা দেওয়া। বাংলাদেশ সরকার সকল শিশুদের রক্ষা করার জন্য,হাম রুবেলা টিকা কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে টিকা মজুদ রয়েছে। অভিভাবকরা এ বিষয়ে সচেতন থাকতে হবে।
উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও লোহাগাড়ার ভারপ্রাপ্ত ইউএনও মং এছেন বলেন, নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা দিতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। বর্তমানে হামের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে। সরকার ক্যাম্পেইন শুরু করেছে নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা প্রদান করতে পারবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট